২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে ইছামতি নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শনিবার বেলা ১১টায় বেনাপোলের পুটখালি সীমান্তবর্তী ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

আনুমানিক ৬৫ বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় তা জানাতে পারেননি তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত নির্ধারণী ইছামতি নদীর বাংলাদেশ অংশে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ওই ব্যক্তির পকেটে থাকা একটি প্রেসক্রিপশনে নাম নিরঞ্জন লেখা থাকলেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

ওই ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলেও জানান তিনি।