২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় সালিশে দুপক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার রাতে ঢাকার এশিয়ান কার্ডিয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলীর (২৫) মৃত্যু হয়।

ইয়াসিন উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ওসি বলেন, ঘর থেকে টাকা চুরির অভিযোগে স্ত্রী শাকিলা খাতুনের বিরুদ্ধে বুধবার বিকালে সালিশ ডাকেন ইয়াসিন। এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।

“সালিশ চলাকালে শাকিলা ও ইয়াসিনের স্বজনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ইয়াসিন আহত হন।”
আহত অবস্থায় তাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে ঢাকার এশিয়ান কার্ডিয়াক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হুমায়ুন।

সংঘর্ষের ঘটনায় বুধবার রাতেই ইউপি সদস্য নজরুলসহ ১২জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।