২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূ হত্যা, স্বামী আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে সিরাজুল ইসলাম মুন্সীকে (৪০) আটক করা হয়। তিনি ওই গ্রামের মেলাই মুন্সির ছেলে।

মুকসুদপুর থানার এসআই কুবাত আলী বলেন, “বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম তার স্ত্রী নাছিমা বেগমকে (৩২) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।

“শুক্রবার সকালে তার বাড়ির পাশের বাগান থেকে তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।”

নাছিমা বেগম একই উপজেলার ঘুনসি গ্রামের সাখাওয়াত তালুকদারের মেয়ে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান এসআই কুবাত আলী।

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।