টঙ্গীতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
টঙ্গীতে একটি কারখানার চার তলার ছাদে আগুন লেগে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে।
ন্যাশনাল ফিটিংস অ্যান্ড এক্সেসরিজ নামের ওই কারখানায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রথমে ছাদের প্লাস্টিক সামগ্রীতে আগুন লাগে এবং পরে তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “তদন্ত ছাড়া ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়।”
ছাদে বিদ্যুৎ সংযোগ না থাকায় সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
