২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামু বৌদ্ধবিহারে হামলা: নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান তোফাইল আহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 10:59 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বরখাস্তের আদেশ সংক্রান্ত আদেশের একটি ফ্যাক্স কপি পেয়েছেন।

স্থানীয় সরকার বিভাগ (উপজেলা শাখা-২) এর সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মদের বিরুদ্ধে ২০১২ সালে রামুর বৌদ্ধ পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা (৩৯/২০১২) মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও পাহাড় কাটাসহ কয়েকটি মামলা থাকায় আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।