২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

ফেনীতে ধর্ষণ মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার বিকালে ফেনীর অতিরিক্ত দায়রা জজ ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পশ্চিম বিজয় সিংহ গ্রামের আবদুল মালেকের ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার আবদুল কাদেরের ছেলে সিরাজ মিয়া। সিরাজ মিয়া পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেক ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ওই আদালতের এপিপি ফরিদ আহম্মদ হাজারী।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া আরও পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০২ সালের ১৬ অক্টোবর ফেনী শহরের মহিপাল থেকে পাঁচগাছিয়া এলাকায় যাওয়ার পথে ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে আসামিরা।  ঘটনার পর দিন ওই নারী বাদী হয়ে জামাল উদ্দিন, সিরাজ মিয়াসহ সাত জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে সাতজনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।