২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও একজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নগরকান্দা থানার ওসি আফসারউদ্দিন।

নিহতরা হলেন, উপজেলার পাইককান্দি এলাকার কাইয়ুম ও ইসরাফিল।

আহত হাসিবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, মোটরসাইকেলে করে উপজেলা সদরে যাচ্ছিলেন এ তিন জন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই কাইয়ুম ও ইসরাফিল নিহত হন। গুরুতর আহত হন হাসিবুল।