২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই করে পালানোর সময় আটক ৩

বরিশালে ব্যাংক থেকে এক গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ‘ছিনতাইকারীকে’ আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার আনছার উদ্দিন।

আটককৃতরা হলেন- ঢাকার বংশালের এমদাদুল হক (৫০), আরমানিটোলার ইকবাল হোসেন (৫২) ও কামরাঙ্গীর চরের নূরুল ইসলাম (২৪)।

পুলিশ কর্মকর্তা আনছার বলেন, রাজিব হাওলাদার নামে এক ব্যক্তি ৯৪ হাজার টাকা জমা দিতে সোনালী ব্যাংকের ওই শাখায় যান। সেখানে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করেন।

“এ সময় ব্যাংকের কর্তব্যরত পুলিশ একজনকে আটক করে। বাকি দুজন মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে আটক এবং তাদের কাছ থেকে ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে।”

তিনি বলেন, মামুন নামে আরেক সহযোগী বাকি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন জন জানিয়েছে।

রাজিব হাওলাদার বলেন, “টাকা জমা দিতে আমি ব্যাংকে গেলে এক ব্যক্তি একটি পাঁচশ টাকার নোট দেখিয়ে সেটি জাল কিনা জানতে চায়। তার দিতে তাকাতেই আরেক জন টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়।”