২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

নিহত মঞ্জিল মিয়া (৫০) উপজেলার জাল্লাবাদ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানার ওসি দীপক মজুমদার বলেন, বুধবার রাত দেড়টার দিকে কাইকুরদিয়া গ্রামে ইজিবাইকের পাশে মাটিতে মঞ্জিল মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

“তারা তাকে জীবিত মনে করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং ইজি বাইকের ভিতরে চালকের আসনের আশপাশে রক্তের চিহ্ন ছিল বলে ওসি জানিয়েছেন।

লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঞ্জিল মিয়ার ভাতিজা সাইফুল দুই সপ্তাহ আগে এক প্রতিবেশীর মেয়েকে নিয়ে পালিয়ে যান।

“এ ঘটনায় সাইফুলকে আসামি করে অপহরণ মামলা করেন তার ওই প্রতিবেশী। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছে। কয়েক দফা মারামারির ঘটনাও ঘট। এর জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি দীপক মজুমদার।