২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লার খুনিদের ধরতে তাগিদ রওশনের

রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বুধবার এক বিবৃতিতে তিনি নিন্দার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ারও আহ্বানও জানান।

রওশন বলেন, “এই ধরনের অপরাধ যারা করেছে তারা বাংলাদেশের কল্যাণ কামনা করে না। এই অপরাধকে সন্ত্রাসী অপরাধ হিসেবে গণ্য করে দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করান।”

গুলশান বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আবার ঢিলেঢালা হয়ে পড়ায় সেখানে অপরাধমূলক নানা ঘটনা বেড়ে চলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন ওই এলাকার বাসিন্দা রওশন।

“সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী নিহত হওয়ার পর নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হলেও সম্প্রতি তা ঝিমিয়ে পড়েছে, যার প্রমাণ মেলে চেজারে তাভেল্লা খুন হওয়ার ফলে।”

সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নাম্বার সড়কে নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো অপারেশনসের কর্মকর্তা চেজারে আততায়ীর গুলিতে নিহত হন।