২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৭০০ টেলিফোন বিকল

টেলিফোন কেবিনেট পুড়ে যাওয়ায় রাজধানীর পরীবাগ, মোতালিব প্লাজা, নাহার প্লাজা, সোনারগাঁও রোড এলাকার ৭০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 07:31 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বুধবার রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৬টায় হাতিরপুলে মোতালিব প্লাজার কাছে বিটিসিএলের একটি টেলিফোন কেবিনেট বিদ্যুতায়িত হয়ে পুড়ে যাওয়ায় প্রায় ৭০০ টেলিফোন অকেজো হয়ে পড়ে।

কেবিনেট সংলগ্ন পরীবাগ এলাকা, মোতালিব প্লাজা, নাহার প্লাজা, সোনারগাঁও রোড এলাকার গ্রাহকরা টেলিফোন সেবা পাচ্ছেন না।

ইতোমধ্যে বিটিসিএলের কারিগরি দল কেবিনেট মেরামতের কাজ শুরু করেছেন। আগামী ৫/৬ দিনের মধ্যে টেলিফোনগুলো পর্যায়ক্রমে চালু করা সম্ভব হবে বলে বিটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে।