সাবেক সাংসদ আব্দুর রহিম গুরুতর অসুস্থ্
মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিম গুরুতর অসুস্থ্।
মঙ্গলবার রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. খালিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এম আব্দুর রহিম ডায়াবেটিক, কিডনি, হাইপারটেনশনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। গুরুতর অসুস্থ্ হওয়ায় তার চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
৮৯ বছর বয়সী এম আব্দুর রহিম মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ (দিনাজপুরও বগুড়া) এর চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯১ সালে দিনাজপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তার বড় ছেলে এম ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি।
