২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

বুধবার দুপুরে উপজেলার নয়াবাজার সংলগ্ন সাতঘরিয়া পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার রবিউল হাসান (২০) ওই এলাকার ফরিদুল আলম ওরফে লবণ ফরিদের ছেলে।

এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, অটোরিকশায় করে ইয়াবা পাচারের খবরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা সাতঘরিয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় পাচার কাজে ব্যবহৃত অটোরিকশাটি তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার এবং আটক করা হয় গাড়িটির চালক রবিউল হাসানকে।

এ ব্যাপারে মাদক আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।