২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে বসতঘর-দোকান

গাজীপুরের কালিয়াকৈর ও টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘর ও মোটর ওয়ার্কশপসহ দুটি দোকানের মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 10:40 AM

Updated : 22 Aug 2022, 01:21 PM

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, বুধবার ভোর ৫টার দিকে টঙ্গীর আউচপাড়া মুক্তারবাড়ি রোডে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আগুন লাগে।

Image
ম্যাপ: গাজীপুর

ম্যাপ: গাজীপুর

আগুনে ওই ফ্ল্যাটের কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লাগতে পারে জানিয়ে সেলিম মিয়া বলেন, প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

এছাড়া ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গ্যাস পাইপ ফুটো হয়ে লাগা আগুনে একটি মোটর ওয়ার্কশপসহ দুইটি দোকানের মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল জানান, প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।