চাঁদপুরে মেঘনায় নারীর লাশ
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, মঙ্গলবার দুপুরে বহরিয়া খানবাড়ি এলাকায় লাশ পাওয়া যায়।
“এছাড়া রোববার বিকেলে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে এক নারী ও এক শিশু নিখোঁজ হয়।”
উদ্ধার হওয়া লাশ তাদের কারো একজনের হতে পারে বলে তার ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
