২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের ২ থানার ওসি প্রত্যাহার

জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

সোমবার রাতে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক আদেশে সদর থানার ওসি আনোয়ার হোসেন ও পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনিক কারণে এ দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেনকে জয়পুরহাট সদর থানার ওসি এবং আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলামকে পাঁচবিবি থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে বলে জানান তিনি।

জয়পুরহাট পুলিশ হেডকোয়াটার্সে ওয়ার পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনকে আক্কেলপুর থানার ওসি করা হয়েছে।