২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু তাহেরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 02:55 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, সোমবার রাতে আবু তাহেরের উপর হামলা হয়।

গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রিয় কমিটির সদস্য।

তাহেরের ছেলে রাজু আহমেদ সোহেল জানান, সোমবার রাতে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে একটি সালিশ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তার বাবা।

“মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোহাগ, রুবেল, জুয়েল ও সুমন নামে পাঁচ সন্ত্রাসী অটোরিকশা আটকে বাবাকে কুপিয়ে পালিয়ে যায়।”

হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি গোলাম ফারুক।