২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ইতালীয় হত্যার ঘটনায় মামলা

গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 11:55 AM

Updated : 22 Aug 2022, 01:20 PM

গুলশান থানার এসআই সাব্বির রহমান জানান, নিহতের সহকর্মী হেলেন ভেন্দার বিক মঙ্গলবার সকালে থানায় এসে এই মামলা দায়ের করেন। 

নিহত চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় রিকশা মেকানিক মো.জয়নাল জানান, গুলির শব্দের পর তিনজনকে তিনি মোটরসাইকেলে করে পালাতে দেখেন, যাদের একজনের হাতে পিস্তল ছিল।

রাতে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) গুলশানের ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দিয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় জঙ্গি হামলার হুমকির কথা জানিয়ে সফর পেছানোর দুই দিনের মাথায় ঢাকার অভিজাত এলাকায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়।  

অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

পুরনো খবর:

ইতালীয় নাগরিক খুনে আইএসের ‘দায় স্বীকার’
খুনি তিন জন, খোয়া যায়নি কিছু: প্রত্যক্ষদর্শী
অনুসরণ করা হচ্ছিল ওই বিদেশিকে: প্রত্যক্ষদর্শী