২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৫ ঘর

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির পাঁচটি ঘর ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 10:06 AM

Updated : 22 Aug 2022, 01:20 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহিন আলম জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকার মো. আলম মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ড হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহিন আলম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোর ৪টার দিকে ওই বাড়িতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাড়ির দুটি কক্ষে থাকা কয়েক বস্তা ঝুট (গার্মেন্টের বাতিল কাপড়) আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আলম মিয়ার দাবি।