বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার বিকালে হাসনাবাদ নয়াটলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমাণিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরণে ছিল জলপাই রঙের ফুলহাতা শার্ট।
“দুই-তিন দিন আগে লাশে পচন ধরায় আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সামছুল আলম।
