হবিগঞ্জে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের বাহুবলে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
রোববার বেলা ২টার দিকে বাহুবল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান।
নিহত সাহেদ আলী (৩০) ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, দুপুরে বাহুবল গ্রামের শাহীন মিয়া করাঙ্গী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের এখলাছ মিয়া তাকে মারধর করে। এর জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে ১৫ জন আহত হয়।
আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাহেদ মারা যান।
