২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

রোববার বিকালে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।

নিহত মমিনুল ইসলাম (৩৫) ওই গ্রামের আবদুস সোবহানের ছেলে।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নোয়াগাঁও গ্রামের বাতেন মিয়ার চট্টগ্রামে একটি বেকারি আছে। ওই বেকারিতে শ্রমিকের কাজ করেন একই গ্রামের রমজান মিয়া। ঈদে বাড়িতে আসার সময় রমজান বেকারি থেকে টাকা নিয়ে আসেন।

“এ টাকা আদায় নিয়ে বিকালে বাতেনের সঙ্গে রমজানের বিতর্ক হয়। এর জের ধরে গ্রামের লোকজন দুদলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মমিনুল মারা যান।

পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।