২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বরিশালের উজিরপুরে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

রোববার দুপুরে উপজেলার লস্করপুর গ্রামের ডাবেরকুল-চৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সিকদার (৮) লস্করপুর গ্রামের ইউনুস সিকদারের ছেলে।

উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বড় ভাইয়ের সঙ্গে শাপলা তুলতে বাড়ির পাশের বিলে যায় ইমন। বড়ভাই তাকে রাস্তায় পাশে দাঁড় করিয়ে বিলে শাপলা তুলতে নামে। এ সময় একটি ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।