প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি
নিউ ইয়র্কে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজের দেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেলফি তুলেছেন প্রবাসীদের অনেকেই। হাসিমুখে ‘পোজ’ দিয়ে তাদের খুশি করতে কার্পণ্য করেননি শেখ হাসিনা নিজেও।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠান মঞ্চে শেখ হাসিনার পাশেই ছিলেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
