ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
ফরিদপুরে মহাসড়কে গাড়ির ধাক্কায় ঢাকার এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত নুরুল আহাদ চয়ন ধানমণ্ডির নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কোমরপুর গ্রামের আনোয়ার প্রামানিকের ছেলে।
বেলাল হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুল আহাদ চয়ন ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধুলদি রেলগেট এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনায় তার সঙ্গে থাকা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি মামুন শেখ গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে চয়নের মৃত্যুতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগ, শহর যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতার শোক প্রকাশ করেছেন।
