২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ নেই সদরঘাটে, স্বস্তিতে যাত্রীরা

সড়ক ও রেলপথে ঈদে ঘরমুখো মানুষের তীব্র চাপ থাকলেও নৌপথে তার উল্টো চিত্র। অতিরিক্ত চাপ নেই, কোন কোন ক্ষেত্রে মিলছে টিকেটও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 07:20 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৭৫টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে বলে জানান বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যাত্রী আছে, তবে অতিরিক্ত না। আজ (বৃহস্পতিবার) বুধবারের ১৩৫টির বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে বলে আশা করছি।”

চাঁদপুর যাওয়ার জন্য সদরঘাট এসেছিলেন মাহবুবুল হাসান নামে এক যাত্রী। বিকালে পন্টুনে এসে দেখেন সোনারতরীতে জায়গা নেই। পরে রফরফ লঞ্চে ওঠার পর একটি কেবিনই পেয়ে যান।

তিনি বলেন, “অন্য সময় চারশ টাকা নিলেও এখন পাঁচশ টাকা নিচ্ছে। তাও ভালো, টিকেট তো পাচ্ছি।”
 

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ সদরঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, চাপ না থাকায় যাত্রীরা অনেকটা স্বস্তিতে আছেন বলেই তার মনে হয়েছে।

বৈরী আবহাওয়া ও যাত্রীর চাপের কারণে যাত্রীদের গতকাল কষ্ট করতে হয়েছে হজ ট্র্যাজেডি: ৪০ বছরে চার হাজার মৃত্যু বলেও জানান তিনি।

ফাঁকা ঢাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বেনজীর বলেন, “মার্কেট ও বাসাবাড়িতে সব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল ও চেকপোস্ট থাকবে।”

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করা হচ্ছে।