অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিআরটিসির টিকেট বিক্রেতা বরখাস্ত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিআরটিসির এক টিকেট বিক্রেতাকে সাময়িক বরখাস্ত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বুধবার রাতে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিআরটিসি জোয়ার সাহারা ডিপোর টিকেট বিক্রেতা মশিউর রহমানের বিরুদ্ধে রংপুর রুটে প্রতি টিকেটে ২০০ থেকে ৩০০ টাকা বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনা দেন বলে জানান ওয়ালিদ ফয়েজ।
