২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে বিতণ্ডার পর এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

নিহত কেফায়েত উল্লাহ ইকবাল (৩০) উপজেলার হাজীপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে।

নোয়াখালী সদর সার্কেলের এএসপি নবজ্যোতি খিশা জানান, মঙ্গলবার রাতে নোয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী মোস্তফা বলির ছাগল কেফায়েত উল্লাহর শিমগাছ খেয়ে ফেললে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এর জেরে রাতে মোস্তফা বলির লোকজন কেফায়েতকে পিটিয়ে আহত করে।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে তিনি মারা যান।”