হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলের জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে আনুমানিক ২৪ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) মো. আবু ইউসুফ জানিয়েছেন।
(ফাইল ছবি)
পুলিশ কর্মকর্তা আবু ইউসুফ জানান, হাতিরঝিলে তার কার্যালয়ের সামনে জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখে জনতা তাকে খবর দেয়।
মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও শুধু নাকে রক্ত রয়েছে বলে জানান তিনি।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
