অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে
নাটোরে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোরে নাটোর রেল স্টেশন ও সদর উপজেলার কাশিয়াবাড়ি সেতু এলাকা থেকে তাদের উদ্ধারের পর নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, নাটোর স্টেশনে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে তিন জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ঢাকাগামী রংপুর এক্সপ্রেস থেকে একজন ও নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি সেতু থেকে আরও দুই জনকে উদ্ধার করা হয়।
এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
