২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

জামালপুরের বকশীগঞ্জে এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার উপজেলার মালিরচর মন্ডলপাড়া এলাকায় একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।

নিহত নুর আলী (২২) উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের গোয়াল গাঁ গ্রামের ছদর উদ্দীনের ছেলে।

ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।