টেকনাফে মানবপাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ ওসমান (২৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুল মাবুদের ছেলে।
তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানান ওসি।
ওসি বলেন, “সম্প্রতি ওসমান এলাকায় ফিরেছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী।”
