২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক খাদে, ৫টি গরুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাক খাদে পড়ে পাঁচটি গরু মারা গেছে। দুর্ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার সকালে ভুইয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

আহত ট্রাক চালক শাহ আলমের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু বোঝাই ট্রাকটি উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

পথে মুরড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের খাদে পড়ে যায় বলে জানান তিনি।