২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার উপজেলার বেলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জুড়ী থানার এসআই ফিরোজ আহমদ জানান।

নিহত রুনা আক্তার (২১) উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

তার স্বামী বেলাগাঁও গ্রামের এরশাদ আলী পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন বলে এসআই জানান।

এসআই ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই বছর আগে রুনা ও এরশাদের বিয়ে হয়। যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন এরশাদ।

“ভোরে এ নিয়ে তাদের ঝগড়ার একপর্যায়ে রুনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালানোর চেষ্টার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়।”  

লাশ ময়নাতদন্তের জন্য মোলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।