২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের শ্রীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 12:00 AM

Updated : 25 Apr 2022, 01:54 PM

মাওনা মহাসড়ক থানার ওসি মো. হেলালুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় মুলাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি হেলালুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুলাইদ এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হন অন্তত চারজন।

নিহতরা পথচারী না ট্রাকের কেউ তা শনাক্ত করা যায়নি। মরদেহগুলো মাওনা হাইওয়ে থানায় রয়েছে বলে জানান তিনি।