২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জিমনেশিয়াম পেল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন নির্মিত জিমনেশিয়ামের উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোবাবার জিমনেশিয়ামটি উদ্বোধন করেন চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চাও প্রয়োজন।”

জিমনেশিয়ামটি শিক্ষার্থীদের শরীর চর্চার পাশাপাশি খেলাধুলার অনুশীলনেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

চবি কেন্দ্রীয় খেলার মাঠের পাশে নির্মিত ৩২ হাজার বর্গফুটের উডেন ফ্লোরের জিমনেশিয়ামটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় নয় কোটি টাকা।

শরীরচর্চার পাশাপাশি এখানে বিভিন্ন ইনডোর গেমসসের সুবিধাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপার্চায ও চবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো আলাউদ্দিন উপস্থিত ছিলেন।