ঝিনাইদহে ভ্যান চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ঝিনাইদহের শৈলকুপায় চালককে হত্যার পর ভ্যান চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, শনিবার গভীররাতে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও ভ্যানটি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে ভ্যান চালক নেহেদ আলি মালিথাকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
