২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক

মানহানি মামলায় জামিন পেয়েছেন ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে।

মামলার আরেক আসামি ওই পত্রিকারও তৎকালীন প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিন আদালতে হাজির হননি।

আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম বলেন, ১০ হাজার টাকা জামিননামায় আদালত নঈম নিজামের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী তারিখ রেখেছে আদালত।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর করা মামলায় একই আদালত গত ১৫ সেপ্টেম্বর নঈম নিজাম ও মোস্তফা কামাল মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বাদীর আইনজীবী  উত্তম কুমার ঘোষ জানান, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ নম্বর পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

“পরে ওই বছরের ৩ জুন মিকু বাদী হয়ে ১০ কোটি টাকার মানহানির মামলাটি করেন। পুলিশি তদন্তের পর ২০১৪ সালের ২ এপ্রিল সমন জারি করে আদালত।”

তবে এর আগে আসামিরা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানান তিনি।