২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্যাংক লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 01:35 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার এ দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবজি ব্যবসায়ী আনোয়ার আলী (৩৫) ও জবেদ আলী (৫৫)। 

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, সকাল ৮টার দিকে সরাইল থেকে নরসিংদীগামী একটি পিকআপ ভ্যান সোনারামপুর অতিক্রম করছিল।

ওই সময় বিপরীত দিক থেকে আসা যমুনা অয়েল কোম্পানির তেলবাহী ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন বলে জানান তিনি।

তিনি বলেন, পুলিশ ট্যাংক লরিটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জানান, হাসপাতালে ভর্তি করার পর আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।