২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সাভারে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 11:05 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার সন্ধ্যায় হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই কবির হোসেন।

নিহতের বয়স আনুমানিক ২৩ বছর।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

“ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।