২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চালসহ নেত্রকোণায় ট্রলার ডুবি

নেত্রকোণার মদন উপজেলার তলার হাওরে ভিজিএফের চালসহ একটি ট্রলার ডুবে গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 08:16 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

মদন থানার ওসি মফিজুল ইসলাম জানান, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে মদনের উচিতপুর ঘাট থেকে মাগান ইউনিয়নের জয়বাংলা বাজারের উদ্দেশে যাওয়ার পথে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

ট্রলার ডুবিতে কেউ নিখোঁজ বা কাউকে উদ্ধার করা হয়েছেন কিনা নিশ্চিত করেননি তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফখরুদ্দিন জানান, ডুবে যাওয়া ওই ট্রলারে উপজেলার মাগান ইউনিয়ন পরিষদের ভিজিএফের ১০ টন চাল ছিল।

ট্রলারে থাকা ২০ জনকে জেলেরা উদ্ধার করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।