২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৪ ‘ডাকাত’ আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ‘ডাকাতকে’ অস্ত্র ও গুলিসহ আটক করার কথা জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 11:59 AM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, শুক্রবার ভোররাতের দিকে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

আটক চারজন হলেন- কালুপুর গ্রামের মো. হোসেন আহম্মদ, পূর্ব চণ্ডিপুরের কামাল হোসেন, কাজির খিলের খুরশেদ আলম এবং সোনাপুরের মো. মাসুদ।

তাদের কাছ থেকে একটি এলজি ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

ওসি তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার চারজনই বিভিন্ন ডাকাতি মামলার আসামি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা বিচারাধীন।