২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো.মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে ১০১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cou.ac.bd এ জানিয়ে দেওয়া হবে।