দেবদন্ত ত্রিপুরার মুক্তি চায় ইউপিডিএফ
দেবদন্ত ত্রিপুরাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছে ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেববন্ত ত্রিপুরা সংগঠনটির বাঘাইছড়ি ইউনিটের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে দেববন্তের মুক্তি দাবি করে বলা হয়, নির্বিচারে ধরপাকড়, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এলাকায় গণঅসন্তোষ বিক্ষোভে রূপ নিয়ে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হলে দায়িত্ব স্থানীয় সেনা-প্রশাসনকে নিতে হবে।
ইউপিডিএফ নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানিকে নিত্য-নৈমত্ত্যিক ঘটনা বলে অভিহিত করা হয় বিজ্ঞপ্তিতে।
