বুড়িগঙ্গায় দুইজনের ভাসমান লাশ
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্র ও অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম জানান, বুধবার দুপুরে নদীর ধাউচর ও রাতে পানগাঁও এলাকায় লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সামছুল আলম বলেন, সেদিন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তমালকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে ধাউচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তমালের লাশ সনাক্ত করেন।
“পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ হস্তান্তর করা হয়েছে।”
এসআই সামছুল আলম জানান, রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁও এলাকার বুড়িগঙ্গা নদীতে আরেকটি লাশ পাওয়ার খবরে পুলিশ সেখানে যায়।
“আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও সাদা টিশার্ট। লাশ অনেকটাই গলিত, আঘাত বা কোনো জখমের চিহ্ন শনাক্ত করা যায়নি।”
এই পুলিশ সদস্যের ধারণা, দুর্বৃত্তরা হত্যা করে ওই যুবকের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
