২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে শিশুর লাশ উদ্ধার

রাজধানীর জুরাইন থেকে নিখোঁজ আট বছর বয়সী এক শিশুর লাশ কেরানীগঞ্জের এক কাশবনে পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 12:35 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

আরিফ নামে শিশুটিকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা বলে জানিয়েছে পুলিশ। 

মু্ক্তিপণের দাবিতে শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা। এতে জড়িত সন্দেহে শিশুটির চাচাত ভাইসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আরিফ জুরাইনের মেডিকেল রোডের বাসা থেকে পাশের মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন।

নিহতের বাবা লিটন তার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি ওয়াজেদ বলেন, “বুধবার আরিফের চাচাত ভাই সম্রাট ও ইয়াসিন নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জের হাসনাবাদের কাশবন থেকে আরিফের মৃতদেহ উদ্ধার করা হয়।”

পারিবারিক বিরোধ না অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ওসি বলেন, “আরিফের বাবার কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে পরিবার জানিয়েছে। তবে কত টাকা চাওয়া হয়েছিল তা জানা যায়নি।”

এক বোন এক ভাইয়ের মধ্যে ছোট ছিল আরিফ বলেও জানান তিনি।