২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যায় পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 07:52 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

ফেনী মডেল থানার সহকারী এএসআই মো. শাহীন মিয়া জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে ওই মামলার পলাতক আসামি আবদুল কাইউমকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইউম ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

কাইউম অন্য একটি মামলারও পরোয়ানাভুক্ত আসামি।

একরাম হত্যা মামলায় এ নিয়ে মোট ৪২ আসামিকে গ্রেপ্তার হয়েছেন। যাদের মধ্যে বিএনপির নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেলও রয়েছেন।

২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার একশত দিন পর ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।