২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

বুধবার বিকালে উপজেলার কালা গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি।

এএসপি বলেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর মর্গে পাঠায়।

খয়েরি রংয়ের প্যান্ট ও সাদা শার্ট পরা ওই যুবককে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।