কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
বুধবার ভোর রাতে উপজেলার নরপাটি এলাকায় র্যাব ১১-এর একটি দল এ অভিযান চালায়।
আটক কালামকে পরে লাকসাম থানায় হস্তান্তর করা হয় বলে ওসি মনোয়ার হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কালাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে লাকসাম থানায় একাধিক মামলা রয়েছে।”
র্যাব কালামের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বলে জানান ওসি।
এদিকে বুধবার ভোরের দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা বিওপি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
কুমিল্লা বিজিবি-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম রহমান জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকপাচারকারীরা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।
