২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

ফেনীর সোনাগাজীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেছে দুই যুবক।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন বলে জানান সোনাগাজী মডেল ওসি হারুন-অর রশিদ।

আসামিরা হলেন- উপজেলার কোর্ট এলাকার আবুল কাশেমের ছেলে আকবর ও নুর নবীর ছেলে রাসেল ওরফে কালা রাসেল।

উপজেলার কোর্ট এলাকার একটি বাসায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আকবর ও রাসেল পলাতক রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর নবী লিটন বলেন, আকবর ও রাসেল ওরফে কালা রাসেল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানা ভাবে উত্ত্যক্ত করতো। বিষয়টি কিশোরীর পরিবারের পক্ষ থেকে একাধিকবার আকবরের মামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনকে জানানো হয়। তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়।

“সোমবার রাতে ওই কিশোরীর মা কাজে গেলে আকবর ও রাসেল ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষণকরা পালিয়ে যায়।”

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। রির্পোট এখনও হাতে পাইনি। রির্পোট পেলে বিস্তারিত জানাতে পারবো।”

ওসি বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।